শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

একফুদো পহন্ হোচপানা

ইক্কো হোচপানার কবিতে ওক্.....

"একফুদো পহন্ হোচপানা"
---------------------

এক্ সাগর হোচপানা হি গোত্তুঙ্ ;
ন' আদিলে এ চিগোন্ বুক্কোত্,
হুদু থোম্ হধে চাঙ্, সেম্বা হোচপানা?
তত্তুন্ চাঙ্ শিরোপানি ফুদো পাহ্
পহন্ একফুদো হোচপানা ; আ.....
শিরোপানি ফুদোবো রোদো ছহদগত্ জ্বলে পাহ্
তর এক্ ঝিমিত্ সোনা মুয়োর আঝানা।
.
ধনে চিগোন্, জনেও চিগোন্ মুই,
চিগোন্ এক্কান্ মর পেক্ বাজা ; আ...
সিত্তুন্ চিগোন্ মর এ মনান্।
সেনত্যে দ' হঙঁর তরে....
চিগোন্ কানিলোই থোই পারঙ্ পাহ্ বানি ;
মাধা উজু বের' চিবেত্, লগে সমার আমিজে
আওজো সেই তর হোচপানান্।
.
উজোলে জিনিম্, বুগিয়েও জিনঙ্ পাহ্।
হুচ্চে মুচ্চে গুরি দিবেনি চাহ্,
তর হোচপানা,নুদি নুদি এক্ ফুদো আঝানা।
মর বাজিঁবোত্ মাঝিমুম্ দেয় পারা,
সুমুরি থোম্ সে হোচপানান্,
বাঝি সুরোত্ বাজি থোক্ তর-মর হোচপানা।
-----------------++--+-------------
২৬/০৮/২০১৬ ইংরিজি।

বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

আন্ধার ঘরত্ অবং পহর

ছড়া/কবিতা

"আন্ধার ঘরত্ অবং পহর"
---------------------

সমাজ্যে-সমারি এক্কুই মন্,
উচ্ছো ফুচ্ছোই ইক্কুল্ সং।
আমা ইক্কুল্ আমা ঘর,
আন্ধার ঘরত্ অবং পহর।
.
এগোবো অবং ফুলোসান্,
নিঘিলিবো ফুলোর তুমবাচ্ছান্।
ছিদি পুড়িবোং পিত্থীমিত্,
নাঙ্ রাগেবং গম্ কিত্তিত্।
.
আমি জাদর, আমি বেগর,
আধ্ তুলিনে দির হবর।
লেঘা শিঘি কাত্ অবং,
দেজ্-জাদর মান্ রাগেবং।
--+-+--------------+-
২৫/০৮/২০১৬ ইংরিজি।

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

তাব্ব' (কিংকর্তব্যবিমূঢ়)

".......তাব্ব' .........."(কিংকর্তব্যবিমূঢ়)

তেহ্ দের এক্ টানান্,
উতে দের এক্ টানান্।
যেবার হাজেয়্যে এই পরানান্!
ওমা মুরুব্বী, খীজে, কার্বারী....
মোক্-পো আজা ঘরত্ বোই,
পরানে মাঘে মান্ সম্মান্!!!
.
তেহ্ হয়ধি মইয়েন্ অয়,
উতে হয়ধি তাইয়েন্ নয়।
ইন্দি, আমিজে থায় পরান' ভয়।
হাজা পাবিলিক্ যারা আঘি,
রেঝাহ্ রেচ্যাত্ পুড়িনে...
ইক্কে, বাজিবের হোনো নেই উবয়!!!
.
মাঞ্যেঁ টেঙাঁ কামায় হিত্যেয়?
দ্যুঙর দ' ভাগেজুগে জিত্যেয়।
তুয়ো যুনি বেজার পেই,
হধায় হধায় গুত্যে হেই!
ফুরেবার আহবেল্ উয়েই....
বুঝি ন' পারং, এ আন্দোলন্ হাত্যেয়!!!
---------------------------
১৭/০৮/২০১৬ ইংরিজি।

ভাজে দ্যুঙর

"ভাজে দিলুঙ্"
------------

সোত্যয়ান্ বুগোত্ বানি
দ্বি দিঞ্যাঁ এ জিংহানি,
আঝা এল' গঙেঁ দিম্।
গেলাক্ও বিদি ভালকদিন্।
ইক্কে আয়্যি ঠেগা অহর,
ছারা পুড়িবের দ্বিজে অয় মানেকঘর!
......ভাবঙর চে ভাবঙর।
সোরসোস্যা মুজুঙোঁ দিনোর পোইদ্যাউন্
হিত্তেই মুই বিজোল্ গোত্তুঙ্,
হুজোত্ ফেলেনেই চোঘোপানি!
আনুদোর ; আনুদোর ভাবঙর জিংহানি!
.
সেনত্যে দ' এচ্যে ভুদিবানি,
ভাজে দ্যুঙর ছড়া লামনি।
মিজেয়ানি থোক্, হাঝায়ানি যোক্।
লুচ্ছেয়ানা এ দিনোত্।
বলবলা ওক্ লুচ্ছেয়ানি।
ছাহবি নেজোক্ পিত্থীমি।
যুনি চল্লে উজু উজু,
মুজুঙেঁদি দিনুনোত্,
হেনে যানা উজোনী।
.
রাজত্ব গরের "সুবিধাবাদ"।
ভাব বুজি মেলা আধ্।
উচ্ছো দিন্ ফৃরেইয়ে,
লুচ্ছো দিন্ জিদি লোইয়ে।
ন' মাধি শুনি থাক্ ; যেন্ তেন্ তরিবে,
অজেঅজ্ মাত্তোচ্ ; দিন্নোয় হত্তে....
আঝার তুই জুমোরান্ মাধাত্ দেয়,
ভিজিবে চ্যে ভিজিবে!!!
-----------------------

২৩/০৮/২০১৬ ইংরিজি।

বুধবার, ১০ আগস্ট, ২০১৬

আঝার মাস্

ছড়া ( আঝার মাজর শেজত্)
আঝার মাজ্
----------
দুরোদুরি মামু ঘর,
চিজি যেব' বজর পর।
উজুমহনে আঝার মাজ্,
ঠেঙেঁ ন' ছুয়োয় মাদি বাজ্।
এক জাগা হুচ্ এক জাগাত্ যায়,
হাক্কে হন্যাঁ আজার হায়.....
যাদে যাদে বেল্ দিবোর,
এক্কো আজারে তিন্ চিদোর!!!
*************************
০৯/০৭/২০১৬