বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭

হুন্দি ঘাজিলে হিজেনি?

"হুন্দি ঘাজিলে হিজেনি"
-------------------------------

মা'ও লোক্কি বাপ্ ও লোক্কি,
      হুন্দি ঘাজিলে হিজেনি?
এক্কা উক্কো লেঘা শিঘি,
      গিলি ন' পারে ফেজানি।

লোক্কি মা-বাপ্ পায় ভিলিনে,
     ইচ্ছে মুজিম্ গরানা।
হাদি কাবি ছিলুম্ বাহনর,
     পিনোন্ কাবি ওড়োনা!

হাক্কে উড়োস্ মদ্দ' ছিলুম্,
      কাদাক্ কাদি মদ্দ' পেন্।
পিনোন-হাদি পিনদে লাজাস্।
      হমলে অব' বুদ্ধি-জ্ঞেন্।

আধত্-ঠেঙত্ নোখকুন্ লাম্বা,
      দেহরী-লাম্বা চুলানি।
অক্তে অক্তে ঘঙদাত্ দ্যোচ্,
     হি অবার মনে হয় হিজেনি।

পারং চৌধুরী ধাগত্ বোই,
     নাগর মাধস্ তারালোই।
সিধেসিধি পিয়োস্ ভিলি,
    নাহি হেজ্ গরস্ আমালোই?

নুদি চিজিক্ চাজাক্ র'য়ুন্ তর।
       ফোন্ ন' হরে কানত্তুন্।
নিজে ডুবর, জাদও লুগ'র!
     হেনে দুগ্ ন' উদিবো মনত্তুন্!

হাক্কন্ গুরি টাউনত্ থেনেই,
      জাদত্ উত্তোস্ পারাহ্ পর।
জাদর ভাচচানি আড়ে ফেল্লোস্,
      স-দ-র মা-বাপ্পুন্ ঈচ্ গরর!!!
-------------------------------------------
১৫.০২.২০১৭ইং
ফটোঃ- নেট।

বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭

"ডিমভাজী"

ভাজ'র মাজ্ ফেব্রুয়ারি/২০১৭। এস্যে ১তারিখ। এ মাজত্ মা' ভাজ'ত্তে বুগো লো ঢালি দ্যোন্ ঢাকার রাজ পধত্ বাঙলার দামাল ছেলেরা সালাম, রফিক, জব্বার সমত্ অনেকে। তারারে এস্যে দিনোত্ ঈদোত্ তুলঙর্, আ জুউ জু দ্যঙর তারার বুগোপাদারে।

ছড়া

"ডিম ভাজী"
---------------

এ্যাদো হুজোত্ বাধোই বাহ্,
       হলা পাদাদ্ জদনা।
"তামলুক্ হুত্তি" নাঙ্ঁ বোদোলী,
       ইক্কে অয়ে "বদনা"।

"বেবে" যিয়েগোই বড় পড়ঙ্,
       "দিদি" মরের ঘুরহাড়ি।
দিন্নো এলে কদক্ পারে,
        শাড়ী পেজসো সোরগুরি।

বেঞ্যাঁ - বেল্যা "ডিম ভাজী"
         ন' খায় বদাহলা।
"বেবে" থাগ'দে কদক্ খিয়ং,
        গুজ্জোং ফেলাছেলা।

"বেবে" যিয়েগোই বড় পড়ঙ্,
        দুগোত্ আগঙ্ ইক্কিনে!
হধায় হধায় হদাহ্ দ্যোন্,
        হোবাল্ পোড়া বেক্কুনে।

বেক্কুনে যাউয়্যে "হাতি মারা",
       কিয়য় ন'যান্ "এ্যাদমরাহ্"।
বাচ্ছে থাগ'। হবর পেবাহ্!
      কেনে লুগোন্ চাংচারাহ্!!!
************************
০১.০২.২০১৭ইং

সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭

লিট্টিং কবিতে (অণুকাব্য)

দ্বি'বে লিট্টিং কবিতে।(অণুকাব্য)

১/
----

উম্ কেইয়েত্ জুরোপানি ;
এ্যাগদ্ গুরি বাজে যুনি।
ন' ছুলোয়, ন' পোড়ায়! মাত্তর,
থাহর পেই বাজি আঘি,
সুঘে ওক্, দুঘে ওক্ মানে জিংহানি!

২/
---

হোচাপানা এজে থভাবুদি ;
যেক্কে পড়ে কানাকুদি!
চিমোর অয় বুক্! সেক্কে,
থাহর পেই হোচপানা মিঝে।
হি সুঘ্ হি দুঘ্....
বানাহ্ আভিলাস্ ভুদিভুদি!!!
--------------------------------------
৩১.০১.২০১৭ইং

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭

মনআঝা

মাধানর ছড়া.......

"মনআঝা"
-------------

কাম' নাঙেঁ ধাঙ্ ধাঙ্!
পুত্ লগর নেই নাঙ্।
কমলে গুরিবাক্ জুম্ ফাঙ্।

এক্কো এক্কো চেল্ চেল্।
ইজু বানাহ্ ধেল্ ধেল্।
মাঘ্ মাজ্ ফুরেই গেল্

জুম্ কাবা দেরী পলে,
নাট্ ভুই দাধ' অলে।
পুড়ি ন' যায় গমেদালে।

পূর্ব বৈজেখ্যে ধান্ হজা,
তিদি উদোন্ ধান্ গজা।
অক্ত মুজিম্ কাম্ ন' গল্লে,
হেনে পুরেবা মন্ আঝা?
-----------*--**-******-----
২৭.০১.২০১৭ইং

ছড়া

ছড়া
-----

লেঘা ন' পাল্লে মেল্যা কান্,
      আন্ধার জিংহানি।
চিঝিরে শিঘেম্ লেঘা - পড়া,
     ন' থোক্ ভাত্-পানি।

ভাত্ লাক্ পেলে জুরিবোং,
     বেজোর রাদাঁবো নেজা।
নুও ছিলুম্, তুমবাচ্ তেল্,
     কাবোচ্-কলম্ হঝা।

ইমিল্যে পেল' নুও বোই,
     ইক্কুলোত্ যেব' হিঙিঁরি?
ঠেঙঁত্ ন' থেলে বোজ্জোদা,
     আধত্ ন' থেলে বাঙুঁরী!
------------------------------
১৬.০১.২০১৭ইং